ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ আব্দুল মান্নান
ভোলা প্রতিনিধি |
১০ আগস্ট ২০২৫ভোলায় মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নদীপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক স্থিতিশীলতা এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম মনির।এছাড়াও সভায় বিএনপির জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ববৃন্দ, জেলা পুলিশ, বিজিবি, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।বক্তারা জেলার মাদক সমস্যা, অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, ইভটিজিং, পরিবহন শৃঙ্খলা, নৌ-নিরাপত্তা এবং বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক সকলের মতামত গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
ছবি সংযুক্ত
