বরিশালের হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।

হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

হিজলা সংবাদদাতা ।।

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে লামিয়া ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত নোমান ওই ইটভাটার ম্যানেজার ও চরমেমানিয়া গ্রামের সিরাজ খানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ইটভাটার মালিক আলহাজ ফরিদ উদ্দিন বেপারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাটায় গিয়ে নোমানকে হাসপাতালে নেওয়ার খবর জানতে পারেন এবং পরে হাসপাতালে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন। কোনো অভিযোগ না থাকায় বিষয়টি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমতির জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *