ভোলার তামিরুল উম্মাহ মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিল পরীক্ষায় ৩৫ জনে ২৫ জন জিপিএ- ৫।

ভোলার তা’মীরুল উম্মাহ মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিল পরীক্ষায় ৩৫ জনের মধ্যে ২৫ জনের জিপিএ-৫ ।

মোঃ মিজানুর রহমান।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল উম্মাহ মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ-৫.০০ (A+) এবং বাকি ১০ জন A গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন এবং সাধারণ বিভাগে ১৪ জনের মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছে। অবশিষ্ট সবাই A গ্রেড অর্জন করে সমানভাবে গৌরব অর্জন করেছে।

এই ফলাফলের মাধ্যমে তা’মীরুল উম্মাহ মাদ্রাসা ভোলা জেলার শীর্ষস্থানীয় মাদ্রাসা হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। সাফল্যের এ খবরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।মাদ্রাসার অধ্যক্ষ এক প্রতিক্রিয়ায় বলেন, “এই অসাধারণ ফল আমাদের সম্মিলিত পরিশ্রমের ফসল। আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”সফল শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।অভিভাবকদের অনেকেই আশা প্রকাশ করেছেন, “যদি এমন ধারাবাহিকতা বজায় থাকে, তবে তা’মীরুল উম্মাহ মাদ্রাসা একদিন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেবে।”–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *