সততা ও সাহসিকতার পুরস্কার: সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

সততা ও সাহসিকতার পুরস্কার: সিলেটের নতুন ডিসি ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

আব্দুল মান্নান, ভোলা জেলা প্রতিনিধি।।আলোচিত প্রশাসক ও ভেজালবিরোধী অভিযানে খ্যাতিমান ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন।২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দেশব্যাপী আলোচিত হন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।তবে ২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ করেই তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ‘তিরস্কার’ শাস্তি প্রদান করে, যা ২০২২ সালের মে মাসে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।তিনবার বঞ্চনার পর অবশেষে গত বছরের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। এবার আলোচিত এই কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *