তজুমদ্দিন থানায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত।
পুলিশ মিডিয়া সেল, ভোলা |
০৯ আগস্ট ২০২৫“আপনার পুলিশ আপনার পাশে” ও “তথ্য দিন, সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন থানায় অনুষ্ঠিত হলো পুলিশের “ওপেন হাউজ ডে” সভা। শনিবার বিকেল ৪টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সর্বসাধারণের মতামত ও সমস্যা শোনা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। স্থানীয় ভুক্তভোগীরা এসময় প্রধান অতিথির কাছে নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ অপরাধীদের উদ্দেশ্যে পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন—“হয় অপরাধ ছেড়ে দাও, না হয় এলাকা ছেড়ে দাও।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব অরিত সরকার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহব্বত খান, থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
