ভোলায় ইসলামী ছাত্রশিবিরের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত।

ভোলায় ইসলামী ছাত্রশিবিরের “জুলাই অভ্যুত্থান” উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

ভোলা,

৫ আগস্ট ২০২৫:“জুলাই অভ্যুত্থান”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যা শহরের পরিবেশে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।কর্মসূচি পরিচালনা করেন শহর শিবিরের সেক্রেটারি হাসনাইন আহমেদ।র‌্যালির সভাপতিত্ব করেন ভোলার (প্রায়) ২২লক্ষ মানুষের যৌক্তিক আন্দোলনের অন্যতম প্রতিনিধি, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন:বিগত ১৬ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিল, তা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে অবসান হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক তাহসান সোহেল, আল আমিন সাদ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *