হেডলাইন:🔵 ভোলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
উপ-শিরোনাম:শিক্ষাকে ইবাদত হিসেবে গ্রহণের আহ্বান, গুণগত শিক্ষা নিশ্চিত করতে বাস্তবমুখী নির্দেশনা।
স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক হক নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক এবং ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিঞা মোঃ নুরুল হক বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি ইবাদতের মতো মহান দায়িত্ব। শিক্ষকরা যদি আন্তরিকতা, পরিকল্পনা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষাদান করেন, তবে মাদ্রাসা শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।” তিনি আরও বলেন, প্রতিটি ক্লাসে পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা চিহ্নিতকরণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি জানান, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে, যেসব শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন করতে পারে না, তাদের জন্য পরবর্তীতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ সৃষ্টি করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে প্রধান অতিথি ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিশিষ্ট শিক্ষাবিদ মাওঃ মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষ মৌলভীরহাট হুসাইনিয়া মডেল কামিল মাদ্রাসা, মাওলানা মোঃ আইয়ুব আলী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আমির হোসাইন, সুপার মাওলানা মোঃ সালাউদ্দিন, মাওলানা মোঃ আব্দুর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা হাসান আহমেদ, মাওলানা মোঃ ইয়াছিনসহ আরও অনেকে।সভায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা প্রধান অতিথির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বার্তা প্রেরক:মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা
মোবাইল: ০১৮১৬৫৯৫৫৮১
তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
