জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে লালমোহনে জামাতের গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে লালমোহনে জামায়াতের গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

মো. মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লালমোহন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আখতার উল্ল্যাহ, উপজেলা আমির মাওলানা মো. আব্দুল হক, ধলীগৌরনগর ইউনিয়ন আমির মাও. জিয়াউল হক নোমান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাও. নূর মোহাম্মদ হেলালী, যুব ও ক্রীড়া, প্রচার ও মিডিয়া এবং ব্যবসায়ী ফোরামের উপজেলা সভাপতি এম এ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মূসা, পৌর আমির মাও. কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তারা দাবি জানান—গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *