তজুমদ্দিনে মাদ্রাসাছাত্রী অপহরণ, মুক্তিপণ দাবি ২০ লাখ টাকাস্থানীয়দের মধ্যে উদ্বেগ, শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর।
মোঃ নোমান
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
|ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামে মোছাম্মদ মারিয়া (৯) নামের এক মাদ্রাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পরপরই অজ্ঞাত নম্বর থেকে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।মারিয়া বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকার তাকওয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার পিতা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মাতা মোছাম্মৎ রোকেয়া।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে মারিয়া নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি অজানা নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা মেয়েটিকে মুক্তি দেওয়ার জন্য ২০ লাখ টাকা দাবি করে।এ ঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, জিডি ট্রাকিং নং RQLPCPজিডি নং ৮১২তারিখ ১৯-০৭-২৫তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপহৃত শিশুকে উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।—
