স্বৈরাচার হাসিনার সরকার পতনের বর্ষপূর্তিতে লালমোহনে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল

সৈরাচার হাসিনার সরকার পতনের বর্ষপূর্তিতে লালমোহনে বিএনপির র‍্যালি ও সমাবেশ।

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

গণআন্দোলনের মাধ্যমে সৈরাচার শেখ হাসিনার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১.০০টায় লালমোহন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এসে একত্রিত হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে চৌরাস্তার মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। বিশেষ অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।বক্তারা বলেন, বিগত বছরের আন্দোলনে জীবন উৎসর্গকারীদের স্মরণে আমাদের এই আয়োজন। তাদের রক্তের বিনিময়ে নতুন গণতান্ত্রিক চেতনা সৃষ্টি হয়েছে। বক্তারা আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, ভোলা-৩ আসন বিএনপির নেত্রীত্বে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে জনসমর্থন বাড়ানোর আহ্বান জানান তারা।অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *