স্বাস্থ্য সেবা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: মিরপুর হাসপাতালে জামায়াত নেতা আলহাজ্ব আব্দুল গফুরের পরিদর্শন।

স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: মিরপুর হাসপাতালে আলহাজ্ব আব্দুল গফুরের পরিদর্শন

৯ আগস্ট ২০২৫

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল গফুর শনিবার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সেবার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উন্নত সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর খন্দকার মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, জামায়াত নেতা শের খান, আব্দুল রাজ্জাক রাজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রানা এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।স্থানীয়রা মনে করছেন, এই সফর আলহাজ্ব আব্দুল গফুরের স্বাস্থ্যসেবা উন্নয়নে অঙ্গীকার এবং মানবিক দায়িত্ববোধের স্পষ্ট দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *