সীমান্তে বি এস এফ এর আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন: চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম।

সীমান্তে বিএসএফের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন: চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন: “সীমান্তে বিএসএফের আগ্রাসন শুধু মানবাধিকারের নয়, এটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এইসব অন্যায় আর বরদাশত করা হবে না।”

৬ জুলাই রোববার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা-পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “সীমান্তে গ্রেনেড নিক্ষেপ, বোমা বিস্ফোরণ, হত্যাযজ্ঞ চালিয়ে বিএসএফ বারবার আন্তর্জাতিক সীমারেখা আইন লঙ্ঘন করছে। এবার আর এসব সহ্য করা হবে না। সীমান্তে যদি আর আগ্রাসন চলে, যদি আমাদের ভাইদের হত্যা করা হয় – আমরা লং মার্চের ডাক দেবো। আমাদের সীমান্ত আমরা রক্ষা করবো, কোন দাদাগিরি আর চলবে না।”

🔻 বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে নাহিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় বৈষম্যের শিকার। আমের রাজধানী হিসেবে খ্যাত এ জেলাকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার মতো কোনো উদ্যোগ নেই। রেশম শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। অথচ এসবকে ঘিরেই আমাদের আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী হতে পারত।”তিনি ট্রেন চলাচল চালুর দাবিতেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, “এই দাবি শুধু উন্নয়নের প্রশ্ন নয়, এটি নাগরিক অধিকারের অংশ।”

🔻 জুলাই বিপ্লব ও নতুন রাষ্ট্রচিন্তানাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈপ্লবিক সঙ্কল্পের বহিঃপ্রকাশ। ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়, এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস এই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।” ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইপথসভায় আরও বক্তব্য রাখেন— এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম মুখ্য সমন্বয়ক, নাসীরুদ্দীন পাটওয়ারীজ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য আসিফ মোস্তফা জামাল প্রমুখ।বক্তারা বলেন, “বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে একটি স্বৈরাচারী শাসনের নির্মম শিকার। শুধু ঢাকায় নয়, সীমান্তে দিল্লি-সমর্থিত হত্যাকাণ্ডও চলছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনতার সংগ্রাম চলবে।”সভা শেষে নেতারা চাঁপাইনবাবগঞ্জে এনসিপির কার্যালয়ের উদ্বোধন করেন এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *