তজুমদ্দিনের পাঁচ স্বেচ্ছাসেবী সংগঠন পেল সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক।
মো. নোমান, তজুমদ্দিন২০২৪-২০২৫
অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ভোলার তজুমদ্দিন উপজেলার পাঁচটি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন অনুদানের চেক পেয়েছে।২৫ আগস্ট ২০২৫ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো হলো—১. পল্লী সেবা সংস্থা, শম্ভুপুর, খাসের হাট, তজুমদ্দিন। (রেজি: নং-৯৩/০১, তাং-৩১/০৮/২০০১)২. দ্বীপাঞ্চল ক্লাব, ০৩নং চাঁদপুর, শশীগঞ্জ, তজুমদ্দিন। (রেজি: নং-২৭৭, তাং-১০/০৮/২০০৮)৩. সোনালী উন্নয়ন সংস্থা, চাচঁড়া, খাসের হাট, তজুমদ্দিন। (রেজি: নং-৩২০/১০, তাং-০১/০২/২০১০)৪. মেঘনা সমাজ উন্নয়ন সংস্থা, চাচঁড়া, তজুমদ্দিন। (রেজি: নং-৩৬২/১৮, তাং-৩০/১০/২০১৮)৫. সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ, মহারকান্দি, তজুমদ্দিন। (রেজি: নং-৩৭৮, তাং-১২/০৮/২০২১)অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা’র উপপরিচালক রজত শুভ্র সরকার।এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) আব্দুল মাজিদ শাহসহ অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
