গাজীপুর মহানগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স | ২৪ জুলাই ২০২৫

গাজীপুর সংবাদদাতা//

গাজীপুর মহানগর এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদরদফতরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। তিনি বলেন: “মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করছি।”সভায় উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনারবৃন্দডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,আনসার ও ভিডিপি-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরামহানগরের সকল থানার ওসি ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরাসভায় অংশগ্রহণকারীরা গাজীপুর মহানগরে সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনা করেন।তারা সমন্বিত কার্যক্রম গ্রহণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও কমিউনিটি পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে সংশ্লিষ্টদের মধ্যে আন্তঃসংস্থাগত সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *