
ভোলায় ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলন
১৩ সেপ্টেম্বর গণসমাবেশ সফল করতে জেলা নেতাদের প্রস্তুতি ঘোষণা
মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি
ভোলা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (দৈনিক সংগ্রাম) :
আগামী ১৩ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ (IAB) ভোলা জেলা উদ্যোগে গণসমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশের ইসলামপ্রিয় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ ও দ্বীনি মূল্যবোধ রক্ষার লক্ষ্যে ভোলায় আসন্ন গণসমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন—
মাওলানা আতাউর রহমান মোমতাজী, সভাপতি, IAB ভোলা উত্তর
মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, এমপি পদপ্রার্থী, ভোলা-১
মুফতী রেজাউল করীম বোরহানী, এমপি পদপ্রার্থী, ভোলা-২
মুফতী মোসলেহ উদ্দিন, এমপি পদপ্রার্থী, ভোলা-৩
প্রফেসর মাওলানা কামাল উদ্দিন, এমপি পদপ্রার্থী, ভোলা-৪
মাওলানা তরিকুল ইসলাম তারেক, সেক্রেটারি, IAB ভোলা উত্তর
মুফতী নুরুদ্দীন, সভাপতি, IAB ভোলা দক্ষিণ
মাওলানা আব্বাস উদ্দীন, সেক্রেটারি, IAB ভোলা দক্ষিণ
মাওলানা গোলাম মোর্শেদ, আহ্বায়ক, গণসমাবেশ বাস্তবায়ন কমিটি
মাওলানা আকতার হোসেন ভূইয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি, IAB ভোলা উত্তর
মাওলানা মুহাঃ ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক, IAB ভোলা উত্তর
এইচ এম ইব্রাহিম খলীল, প্রচার সম্পাদক, IAB ভোলা উত্তর
মাওলানা ইসরাফিল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক, IAB ভোলা উত্তর
মাওলানা শরিফ বিন রফিক, সেক্রেটারি, IAB ভোলা সদর থানা
নেতৃবৃন্দ আসন্ন গণসমাবেশে ভোলা জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলার জনগণের প্রত্যাশা ও দাবি তুলে ধরতে সক্ষম হবে।
