ধনিয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলনে ঐক্যের বার্তা: “আল্লাহর বিধান প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে”
ভোলা প্রতিনিধি।।
ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।ওয়ার্ড সভাপতি এম. ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু জাহান কবির, ইউনিয়ন সভাপতি মাষ্টার মনির হোসেন, সহ সভাপতি মোঃজাহিদ,৬ নং ওয়ার্ড সভাপতি ও মেম্বার প্রার্থী মোঃ মুরাদ শিকদার, মাওঃ শামসুল আলম, এবং ওলামা বিভাগের সভাপতি ও ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাওলানা মুহিবুর বহুমান।সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক দল, যার লক্ষ্য দেশের মানুষকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা ও সমাজে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা।প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন—> “জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সেবাধর্মী আন্দোলন। আমরা এমন একটি সমাজ চাই যেখানে আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা হবে।”তিনি আরও বলেন,> “ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে এখানে শিল্প কারখানা স্থাপন করা হবে, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে নদীভাঙন থেকে স্থায়ীভাবে ভোলাকে রক্ষায় প্রকৌশলগত উদ্যোগ নেওয়া হবে।”সম্মেলনে অংশগ্রহণকারী কর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কাজ এবং আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দলের নীতি ও আদর্শে অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।রিপোর্টার:মোঃ আব্দুর রহমান হেলালভোলা, ১০ অক্টোবর ২০২৫
০১৮১৬৫৯৫৫৮১
ছবি সংযুক্ত
