মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ: তিন আসামি গ্রেফতার, একজন পলাতক।

মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ: তিন আসামি গ্রেফতার, একজন পলাতক।

মহিব্বুল্লাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার অপর এক আসামি এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর খাল এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জানান, স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকায় তিনি শিশুসন্তানকে নিয়ে একা বাড়িতে ছিলেন। রাত দেড়টার দিকে চারজন দুর্বৃত্ত ঘরের বেড়ার রশি কেটে ভেতরে ঢুকে তাঁর তিন বছরের শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখায় এবং পালাক্রমে ধর্ষণ করে।ভুক্তভোগী ৪ সেপ্টেম্বর মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর অধীনে মামলা (নং-০৩) দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—রুবেল (২৯), পিতা মৃত খোরশেদ আলমনাহিদ পাটোয়ারী (২৫), পিতা মোঃ জাহাঙ্গীর পাটোয়ারীসাব্বির হোসেন ওরফে জিহাদ (১৯), পিতা মোঃ সালাহ উদ্দিন সওদাগরসজিব (২৫)এর মধ্যে রুবেল, নাহিদ ও সাব্বিরকে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করে। তবে সজিব এখনো পলাতক রয়েছে।মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির বলেন, “চার যুবক মিলে এক নারীকে গণধর্ষণ করে। মামলা দায়েরের পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুতই গ্রেফতার করা হবে। আমি নিজেই এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি।”ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *