তজুমদ্দিনে পানি নিষ্কাশন বিরোধে মুসলিম কৃষককে কুপিয়ে জখম: অভিযুক্ত হিন্দু পরিবারের সদস্যরা।
মোঃ নোমান,
তজুমদ্দিন (ভোলা):ভোলার।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামে পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে মো. জাফর (৪৫) নামে এক মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বিরুদ্ধে।আহত জাফর মাহারকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাফরের সুপারি বাগানের পাশে রাধা কৃষ্ণের বসতভিটা ও জমি। জমি উঁচু হওয়ায় বৃষ্টির পানি জাফরের জমিতে এসে জমে সার ধুয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জাফর ওই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেন। এরপর থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।অভিযোগ অনুসারে, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ এবং পরিবারের তিন নারী সদস্য—বিরোলা, শিখা ও কাজলী—একত্রিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জাফরের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ১৩ জুলাই তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।আহতের পক্ষ থেকে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এলাকার প্রভাবশালী মো. কামাল মিয়া ‘মীমাংসার আশ্বাস’ দিলেও এখনও কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ বিষয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অভিযুক্তদের পক্ষ থেকে বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
