মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক।
মাগুরা সংবাদদাতা :প্রতিবন্ধী নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তার অংশ হিসেবে মাগুরায় হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়।মাগুরার চারটি উপজেলা ও একটি পৌরসভার সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নাগরিকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল—৮০টি হুইলচেয়ার, ১০টি ট্রাইসাইকেল, ৪টি অক্সালারি ক্র্যাচ, ২টি স্মার্ট সাদা ছড়ি, ১টি অ্যালবো ক্র্যাচ, ১টি কর্ণার চেয়ার ও ১টি ফোল্ডিং ওয়াকার।উপজেলাভিত্তিক বিতরণ তালিকা অনুযায়ী:সদর উপজেলা: ৩২টি হুইলচেয়ারশ্রীপুর: ১৩টি হুইলচেয়ারমহম্মদপুর: ২০টি হুইলচেয়ার ও ১টি সাদা ছড়িশালিখা: ১০টি হুইলচেয়ারমাগুরা পৌরসভা: হুইলচেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকার, ক্র্যাচ ও কর্ণার চেয়ারসহ অন্যান্য উপকরণঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। এই সহায়তা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে সহায়ক হবে।”উল্লেখ্য, সরকার প্রতিবন্ধীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।–
