জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়ে জামায়াতের মতবিনিময় সভামো. মিজানুর রহমান,বোরহানউদ্দিন (ভোলা):বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মতা জানিয়ে এবং ন্যায়বিচারের সংগ্রামে একাত্মতা প্রকাশের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মো. জাকির হোসাইন।প্রধান আলোচক ছিলেন ভোলা-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মো. ফজলুল করিম।বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য কাজী মাওলানা হারুন অর রশিদ।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক মো. মাসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সভায় জানানো হয়, ভোলা জেলার ৪৬ জন শহীদের প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ২ লাখ ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। গুরুতর আহত মহিউদ্দিনকে দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।এছাড়া, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার শহীদ লিজা, ইয়াসিন, সোহেল, শাহীন, শাহজাহান, জামাল, নাহিদ, জাকির, রিয়াজ ও সুজন—এই ১০ শহীদের পরিবারকে অনুষ্ঠানে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।আহতদের মধ্যে মহিউদ্দিন, আবদুর রহিম ও মাসুম বিল্লাহ–এই তিনজনের পরিবারকেও সম্মানী ও খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।স্থানীয় পর্যায়ে এই মতবিনিময় সভাটি গণআন্দোলনের স্মৃতিচারণ ও দুঃখ ভারাক্রান্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতির প্রকাশ হিসেবে এলাকাবাসীর মধ্যে আলোচিত হয়েছে।-
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে জামায়াতের সহমর্মিতা, অর্থ সহযোগিতা ও মতবিনিময়।
