বোরহানউদ্দিন পৌরসভায় নাগরিকদের জন্য নতুন ওয়াকওয়ে ও জিমনেসিয়াম ।
মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা):
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য ও বিনোদনের সুবিধার্থে শুরু হয়েছে বেশ কয়েকটি আধুনিক উন্নয়ন প্রকল্প। এর মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট ও একটি অত্যাধুনিক জিমনেসিয়াম নির্মাণ।পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, দীর্ঘদিন জমি সংকটের কারণে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামানের সহযোগিতায় অবশেষে শিশু পার্ক সংলগ্ন খালি জায়গায় স্থাপনা নির্মাণের অনুমতি মেলে।২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ইতোমধ্যে ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট ও বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছরে নতুন বরাদ্দ থেকে একটি আধুনিক জিমনেসিয়াম স্থাপন করা হবে বলে জানান পৌর প্রশাসক।এছাড়া খেয়াঘাট এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। খেয়াঘাট ব্রিজের নিচে একটি বিনোদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিজ থেকে পুরাতন খেয়াঘাট পর্যন্ত নদীর পাড় ঘেঁষে ওয়াকওয়ে ও রেলিং নির্মাণ প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।🔸 এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে পৌরবাসীর স্বাস্থ্যচর্চা, বিনোদন ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
১৬ আগস্ট ২০২৫
০১৭১২৩৯৩০৯৭
