বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবস উদযাপন: রেলি আলোচনা সভা ও ঋণ বিতরণ

বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি।।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।তিনি বলেন, “যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”অনুষ্ঠানে ২ জন যুবকের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩০ জন যুবকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এছাড়া উপজেলা পরিষদের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *