বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রী দুই বোন নিখোঁজপরিবারে কান্নার মাতম, পুলিশ বলছে দ্রুত খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।
মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা ●
ভোলা জেলার বোরহানউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই ছাত্রী তানহা (৮) ও মিম (১০) নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তারা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও এরপর থেকে আর ফেরেনি।তানহা পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রবাসী মো. কামাল ও নুপুরের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। মিম পঞ্চম শ্রেণিতে পড়ে। মিমের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে নুপুর তাকে নিজের মেয়ের মতো লালন-পালন করে আসছেন।পরিবারের দাবিতানহার চাচা শাজাহান খন্দকার জানান, স্থানীয় দালালবাড়ীর কামাল ও ফাইমার সপ্তম শ্রেণির মেয়ের সঙ্গে তানহা ও মিমও বের হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তারা বর্তমানে বরিশালে অবস্থান করছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পুলিশের অবস্থানবোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই তাদের খুঁজে পাওয়া যাবে।”জনসাধারণের সহযোগিতা কামনানিখোঁজ দুই শিশুর পরিবার জানিয়েছে— কেউ যদি তাদের সন্ধান পান, অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: 01837996107 অথবা 01729812252।নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চলছে কান্নার মাতম। এলাকাবাসীও এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে।
