গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ভোলায় আগামীকাল গণমিছিল ,জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের ব্যাপক প্রস্তুতি।
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আগামীকাল, ৫ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে।“৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী” উপলক্ষে কেন্দ্র ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবেই এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিকে সফল করতে ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে প্রতিটি উপজেলার নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে এবং সকল পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি।দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মীসভা সম্পন্ন হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।প্রসঙ্গত, গত বছর এই সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া গণআন্দোলন ও পরিস্থিতিকে “গণঅভ্যুত্থান” হিসেবে অভিহিত করে জামায়াত দিনটিকে প্রতিবছর স্মরণে রাখার ঘোষণা দেয়।—
