বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান।
মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা ●
“স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আতিফ আসলাম রুবেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মো. আজম, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নোমান, সাধারণ সম্পাদক সিপন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।বক্তাদের বক্তব্যসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা সম্ভব হয়নি। তারা আরও বলেন, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
