
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম মনির
ভোলা প্রতিনিধি
ভোলা জেলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম মনির দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ ও সেবার মান উন্নত করার নির্দেশনা প্রদান করেন।
সিভিল সার্জন হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “মানুষকে আস্থা ও সন্তুষ্টি দিতে হলে স্বাস্থ্যসেবায় আন্তরিকতা, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
স্থানীয়রা মনে করছেন, সিভিল সার্জনের এ ধরনের নিয়মিত তদারকি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করবে।
