বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, রোববার (৬ জুলাই ২০২৫) জেলার ১৫টি ল্যাবের মধ্যে ৯টিতে মোট ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলার বাসিন্দা, বাকিরা নগরীর বিভিন্ন এলাকার।এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, “করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা এখন সময়ের দাবি।”স্বাস্থ্য বিভাগ বলছে, সম্প্রতি নমুনা পরীক্ষার হার কিছুটা বেড়েছে। তবে জনসচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক ও ভয়াবহ আকার ধারণ করতে পারেহয়ে উঠতে পারে।

ভোলা মিডিয়া হাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *