বোরহানউদ্দিনে উন্মুক্ত লটারি, স্বচ্ছ প্রক্রিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬ জন ডিলার নির্বাচিত ।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চারটি ইউনিয়নের ছয়টি পয়েন্টে নতুন ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এই লটারির আয়োজন করা হয়। লটারিতে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ডিলার নির্বাচন সম্পন্ন হয়।প্রধান অতিথি হিসেবে লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, উপ-খাদ্য নিয়ন্ত্রক মো. রাসেল হাওলাদার, ওসি সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান অফিসার ননী গোপালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা।নির্বাচিত ডিলারদের তালিকা:কুতুবা ইউনিয়ন (২ পয়েন্ট)মানিকারহাট দক্ষিণ মাতা: মোরশেদ জাহান চৌধুরীরানীগঞ্জ পোলগোড়া: মো. কামরুজ্জামান(মোট ৫টি আবেদন জমা পড়ে)দেউলা ইউনিয়ন: মো. জাকির হোসেন (৪টি আবেদন)কাঁচিয়া ইউনিয়ন: মো. শাহ আলম (৩টি আবেদন)পক্ষিয়া ইউনিয়ন (২ পয়েন্ট)নোয়াব মিয়ার হাট: আব্দুর রহিম ফরাজিবোরহানগঞ্জ: ইকবাল হাসান হোল্লা(উভয় পয়েন্টে একক প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতা হয়নি)উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী স্বচ্ছ ও উন্মুক্ত পরিবেশে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে। এটি একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রক্রিয়া।”উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানান, “এই লটারিতে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।”এই উন্মুক্ত লটারির মধ্য দিয়ে সরকারি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।-
