লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক নেতাসহ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার

লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক নেতাসহ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার।

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে যুব অধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (৩৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *