ভোলা-২ আসনে তিন চার হাজার মোটরসাইকেলের শোডাউন: দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুল করিমে নির্বাচনী মাঠে নতুন আলোচনার সৃষ্টি।
নিউজ:মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।।
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোডাউন। শনিবার সকাল ৯টায় বোরহানউদ্দিন হেলিপোর্ট এলাকা থেকে প্রায় তিন হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোডাউনটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম।হেলিপোর্ট থেকে যাত্রা শুরু করে র্যালিটি বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, বোরহানউদ্দিন বাজার, খেয়াঘাট, দরুন বাজার, মজম বাজার, কুঞ্জেরহাট, মনিরাম বাজার, উদয়পুর রাস্তার মাথা, মানিকারহাট ও খায়েরহাট হয়ে দৌলতখানে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ এসব পয়েন্ট অতিক্রম শেষে বাংলাবাজার হয়ে বিকেল ৩টায় র্যালিটি ফিরে আসে বোরহানউদ্দিনে। শোডাউন জুড়ে বাজারে বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী–সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পথের দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ করতালির মাধ্যমে র্যালিকে স্বাগত জানায়।যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, “নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, সর্বমুখী উন্নয়ন, মানসম্মত সড়কব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ এবং একটি আধুনিক হাসপাতাল নির্মাণ হবে আমার অগ্রাধিকার।”র্যালিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন সুশৃঙ্খল ও ব্যাপক রাজনৈতিক প্রদর্শনী দেখতে পাওয়া গেল, যা তরুণ ভোটারদের মধ্যেও উৎসাহ তৈরি করেছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিশালী শোডাউন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচনী মাঠে বাড়তি দৃশ্যমানতা ও জনসমর্থনের গতি এনে দিতে পারে। তাদের মতে, এটি ভোলা-২ আসনের চলমান নির্বাচনী গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ইঙ্গিত বহন করছে।সামগ্রিকভাবে, ভোলা-২ আসনে এই শোডাউন নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রার্থীদের মাঝে শক্ত সমর্থন শক্তি প্রদর্শনের নতুন প্রতিযোগিতা তৈরি করেছে।
