চর মোজাম্মেল গ্রামের ব্রিজের অবনতি, শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ-সরকারি হস্তক্ষেপের আকাঙ্ক্ষা

চর মোজাম্মেল গ্রামের ব্রিজের অবনতি, শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ—সরকারি হস্তক্ষেপের আকাঙ্ক্ষা ।

মো: জাকির হোসাইন, তজুমদ্দিন।।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মোজাম্মেল গ্রামের ব্রিজ দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় ভুগছে, যা এলাকার মানুষের জন্য দুর্বিষহ যন্ত্রণায় পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের প্রতিদিন ভাঙাচোরা এই ব্রিজ পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে এক কঠিন চ্যালেঞ্জ।গ্রামের প্রধান সড়কটি দুলাল বাজার থেকে দক্ষিণ দিকে তিন রাস্তার মোড়ে খালের উপর অবস্থিত এই ব্রিজ। ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ার কারণে চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। জোয়ার সময় ব্রিজটি প্রায় অচল হয়ে পড়ে, যার ফলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও স্থানীয় সাধারণ মানুষসহ সবাই চরম দুর্ভোগে পড়ে।অঞ্চলবাসীর অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি।স্থানীয়রা বলেন, “বাচ্চারা স্কুলে যেতে গিয়ে অনেক সময় ব্রিজ থেকে পড়ে যায়। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আমরা সরকার থেকে দ্রুত ব্রিজ সংস্কারের দাবি জানাচ্ছি।”অন্যদিকে, এলাকাবাসী মনে করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বছরের পর বছর প্রশাসনিক অবহেলা ও অপ্রতিরোধ্য অব্যবস্থা চলছে।চর মোজাম্মেল গ্রামের ব্রিজের স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী সরকারের যথাযথ হস্তক্ষেপ কামনা করছে।

মো: জাকির হোসাইন শামীম

তজুমদ্দিন

০১৩০৩-৪৮৭৩৪৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *