এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণের দাবিতে লালমোহনের দুই শতাধিক শিক্ষক ঢাকার পথে।

এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণের দাবিতে লালমোহনের দুই শতাধিক শিক্ষক ঢাকার পথে।এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণের দাবিতে ভোলার লালমোহন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

মঙ্গলবার (১২জুলাই) বিকেলে লালমোহন নাজিরপুর লঞ্চঘাট থেকে ‘এমবি মানিক-১১’ লঞ্চে তারা রাজধানীর পথে রওনা দেন। আগামীকাল বুধবার সকালে তারা ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন।লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। একই কারিকুলাম ও পাঠ্যবই পড়ালেও সরকারি শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা আমরা পাই না। এবার আর এই বৈষম্য মেনে নেওয়া হবে না।”তিনি আরও জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এবং দ্রুত জাতীয়করণের দাবিতে সরকারের কাছে জোরালো আহ্বান জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *