কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশ, প্রথম বর্ষে পাসের হার ৮৭.৮৩% ও দ্বিতীয় বর্ষে ৯৭.৬১%

কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশ, প্রথম বর্ষে পাসের হার ৮৭.৮৩% ও দ্বিতীয় বর্ষে ৯৭.৬১%

স্টাফ রিপোর্টার

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ফলাফলে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রথম বর্ষে মোট ২১ হাজার ৩৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৮ হাজার ৭৮৬ জন উত্তীর্ণ হয়েছেন, ফেল করেছেন ২ হাজার ২০২ জন, ৩৯২ জন শিক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়েছে এবং অনিয়মের কারণে ১০ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এ বর্ষে পাসের হার দাঁড়িয়েছে ৮৭.৮৩%।

অন্যদিকে, দ্বিতীয় বর্ষে মোট ২০ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ হাজার ৯৬৫ জন উত্তীর্ণ হয়েছেন, ৪৬৩ জন ফেল করেছেন, ২৫ জনের ফল স্থগিত রাখা হয়েছে এবং অনিয়মের কারণে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এ বর্ষে পাসের হার দাঁড়িয়েছে ৯৭.৬১%।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ ফলাফল ইসলামী উচ্চশিক্ষার মান উন্নয়নের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। শিক্ষার্থীদের কৃতিত্ব ও অধ্যবসায়ের কারণে পাসের হার আশাব্যঞ্জক পর্যায়ে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *