
📰 আব্দুল মান্নান, ভোলা সদর।
ভোলা, ৩০ আগস্ট ২০২৫ (শনিবার):
আজ সকাল ৮টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মাওলানা মিজানুর রহমান।
দিনব্যাপী এই কর্মশালায় ভোলা জেলা উত্তর শাখার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও থানার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
