ভোলায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।

ভোলায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।

আরিয়ান আরিফ

ভোলা প্রতিনিধি।।

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের জীবননাশের আশঙ্কা জানিয়ে নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ভোলার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, একই গ্রামের মৃত হারেজ খানের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছে। কিন্তু চাঁদা না দেওয়ায় আমির ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করছেন।জাকিরের দাবি, “আমাকে হত্যার জন্য দক্ষিণ দিঘলদীর রায়হান নামের এক যুবককে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন আমির হোসেন। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “জাকির হোসেনের কাছে আমার পাওনা টাকা রয়েছে। টাকা না দেওয়ার জন্য তিনি সাজানো নাটক করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে সম্মানহানির চেষ্টা করছেন।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *