শিরোনাম:ভোলায় কেন্দ্রীয় আমির নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিতসংবাদ:
ভোলা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির মুহাম্মদ আ. জাব্বার। তিনি দলের নীতিমালা, আদর্শ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রুকনদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।সম্মেলনে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সকল রুকন—পুরুষ ও মহিলা—উপস্থিত থেকে ভোট প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা আমির মোঃ জাকির হোসাইন।সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
