ভোলা পৌর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে কর্মীদের উচ্ছ্বাস:
“জনগণের আস্থা অর্জনই করে কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য” অধ্যক্ষ নজরুল ইসলাম
ভোলা প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় ভোলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে ছিল উৎসবমুখর পরিবেশ ও কর্মীদের উচ্ছ্বাসমুখর অংশগ্রহণ।সভায় সভাপতিত্ব করেন ভোলা পৌর ১নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।তিনি বলেন,> “জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সততা, সেবা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র গঠনেই আমরা বদ্ধপরিকর। ভোলার মানুষ উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ চায়— সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মো. রুহুল আমিন এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান।বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, “ইসলামী আদর্শভিত্তিক কল্যাণমুখী রাজনীতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ভোলা একটি সম্ভাবনাময় জেলা, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে উন্নয়ন ব্যাহত হচ্ছে— এবার জনগণ প্রকৃত সেবকনেতা বেছে নেবে।”সমাবেশে ভোলা পৌর ১নং ওয়ার্ডের কর্মী ও সুধীজনের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ।ভোলা, ২৪ অক্টোবর ২০২৫
(ছবি সংযুক্ত)
