ভোলায় ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদ্বজাপন

ভোলা জেলা।

মনোবল সাহস আর হাতে রেখে হাত
‎নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”

‎নানা কর্মসূচীর মধ্য দিয়ে ভোলায় ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদ মিলননায়তনে ‘পুরস্কার বিতরণ ও শিশু সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

‎ভোলা শহর শাখা সহকারী পরিচালক মো: হাসানুল বান্নার পরিচালনা ও ব্যবস্থাপনায়লা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফিল স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রেটক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলার সাধারন সম্পাদক আসিফ আলতাফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা ফুলকুঁড়ির ক্রীড়া উপদেষ্টা মোঃ ফয়সেল, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক, হাইকোর্টের আইনজীবী এডভোকেট অলি ইব্রাহীম, ইসলামিক ইউনিভার্সিটির বাংলা প্রভাষক মামুন মাহফুজ, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের পাঠাগার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ও ভোলা ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক নাজিম উদ্দিন প্রমূখ।

‎প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা ফুলকুঁড়ি আসর- সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ সকল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মাঝে শিশু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ দেয়ার জন্য বিশেষ অতিথি আসিফ আলতাফ গান গেয়ে কিছুটা সময়ের জন্য আনন্দ দেন।


‎অনুষ্ঠানে বক্তারা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হওয়ার বিষয়গুলো উল্লেখ করে অভিভাবকদের সচেতন করেন। পাশাপশি নিজ সন্তানরা পড়ালেখার ফাঁকে কোথায় যায়, কার সাথে মিশে, কি করে সে দিকে খেয়াল রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *