হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে চরফ্যাশনে ছাত্রদলের ঐতিহাসিক বিজয় র্যালি।
ভোলা প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয় এক ঐতিহাসিক বিজয় র্যালি।
শনিবার (৯ আগস্ট) বিকেলে এসএসসি ব্যাচ–২০১৭ এর আয়োজনে ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালিতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।র্যালিটি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে জনসভায় রূপ নেয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটিকে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় র্যালি হিসেবে দেখা হচ্ছে।জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশররাফুর রহমান দিপু ফরাজী, বিএনপির যুগ্ম সম্পাদক মীর শাহাদাৎ হোসেন সায়েদ, শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. আলী মুর্তজা এবং উদ্বোধক ছিলেন সদস্য সচিব মো. জাহান সিকদার।সভায় নুরে আলম মৃধা বলেন, “চরফ্যাশনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে আমরা মাঠে আছি, নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত রাজপথে থাকব।”
