মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় শম্ভুপুর মডেল একাডেমিতে দোয়া মাহফিল।
তজুমদ্দিন (ভোলা), ২২ জুলাই ২০২৫:
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে অকালপ্রয়াণ হওয়া ২৫ শিক্ষার্থী, ১ শিক্ষক এবং পাইলটসহ মোট ২৭ জন নিহতের রুহের মাগফেরাত ও বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে আজ ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মডেল একাডেমিতে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব লোকমান হাওলাদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাসান আহমেদ সাহেব, আরবি প্রভাষক, চাছরা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “এমন ভয়াবহ দুর্ঘটনা শুধু রাজধানী নয়, সমগ্র জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের চিকিৎসার জন্য রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”দোয়া মোনাজাতে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাঁদের পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়। এসময় শম্ভুপুর মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দুর্ঘটনার সঠিক তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং বিমান প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।প্রতিবেদনটি প্রেরণ করেছেন:মোঃ লোকমান হোসেনতজুমদ্দিন প্রতিনিধি, দৈনিক সংগ্রাম
