ভোলায় ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন।
ভোলা প্রতিনিধি।।
ভোলায় নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।নিহতের বাবা অভিযোগ করে বলেন,> “গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাড়ির সামনে আমার ছেলে সাইফুল্লাহ আরিফের লাশ পড়ে থাকতে দেখি। তার কপাল ও হাতের কব্জি ভাঙা ও কাটা ছিল, পাশে পড়ে ছিল মোবাইল ফোন।”তিনি আরও জানান, ঘটনার পর ২ সেপ্টেম্বর পুলিশ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা নিলেও সন্দেহভাজনদের গ্রেফতার করে আবার ছেড়ে দেয়। অথচ দুই সপ্তাহ পার হলেও পরিবার এখনো মামলার এজাহার কপি ও পোস্টমর্টেম রিপোর্ট হাতে পায়নি।এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,> “ঘটনার ১৫ দিন পর পুলিশ এটিকে দুর্ঘটনা বলে রিপোর্ট দিয়েছে। আমরা এ তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করছি। আমার ছেলে কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না, অথচ পুলিশ তাকে মাদকাসক্ত বলছে—আমরা এর তীব্র নিন্দা জানাই।”তিনি আরও প্রশ্ন তোলেন,> “ঘটনার দিন আরিফ নিচতলার ঘর থেকে বের হয়েছিল, কিন্তু পুলিশ রিপোর্টে তিনতলার ঘরের কথা বলা হচ্ছে। আবার বৃষ্টির মধ্যে ছাদে পায়চারি করার গল্পও বাস্তবসম্মত নয়।”আরিফের বাবা দাবি জানান,> “আমার ছেলে ছাত্রলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় কারো সঙ্গে খারাপ আচরণ করেনি। হত্যাকাণ্ডকে রাজনৈতিক রঙ না দিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”এসময় পরিবারের পক্ষ থেকে মামলাটি পুলিশের পরিবর্তে পিবিআই (PBI) বা সিআইডি (CID)-এর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
ছবি সংযুক্ত১৬-০৯-২৫
