কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু।

কালিহাতী টাঙ্গাইল সংবাদদাতা।।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক।

শুক্রবার বিকেলে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে হাতিয়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন আবুল হোসেন। এসময় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে ঢাকার দিকে ছুটে আসা একটি ট্রেন তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেল ও আরোহীকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মারা যান তিনি।নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে খবর দেওয়া হয়।আবুল হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *