জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট ভোলায় গণমিছিল :কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলগুলোর ব্যাপক প্রস্তুতি।
ভোলা প্রতিনিধি।
৫ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় ‘গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী’ উপলক্ষে ভোলায় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের উদ্যোগে পৃথক পৃথক গণমিছিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন ভোলায় গণমিছিলের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা বিকেল ৪টায় ভোলা প্রেসক্লাব সংলগ্ন কাবিল মসজিদের সামনে থেকে এক সমাবেশ শেষে গণমিছিলের আয়োজন করেছে। একই দিন বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা হাট খোলা জামে মসজিদের সামনে থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা শেষে গণমিছিল করবে।ভোলা জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন জানান, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে কর্মসূচি বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়েছে। সকল ইউনিটে প্রস্তুতিমূলক গণসংযোগ, লিফলেট বিতরণ, কর্মীসভা এবং মাইকিংয়ের কার্যক্রম শেষ হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীরা ব্যাপকভাবে সক্রিয় আছেন।”তিনি আরও বলেন, “সকল স্তরের নেতাকর্মীদের সম্পৃক্ত করে এই কর্মসূচিকে সফল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চলমান ছাত্র ও জনতার রাজনৈতিক আন্দোলনকে ‘গণঅভ্যুত্থান’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ‘জুলাই বিপ্লব’ হিসেবে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে প্রতি বছর ৫ আগস্ট কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।—
