কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির ,সফলদের জন্য সম্মাননা, আগামী দিনের জন্য অনুপ্রেরণ।
কিশোরগঞ্জ প্রতিনিধি ||
এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জেলা সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন প্রমুখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন স্তরের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,> “আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার পাশাপাশি তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে।”শরীফ মাহমুদ শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে কঠোর অধ্যবসায়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন এবং মা-বাবা, শিক্ষক ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন কিশোরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে, যা তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।
