তারাবগঞ্জে কর্দমাক্ত রাস্তায় দুর্ভোগ: পথচারী, শিক্ষার্থী ও মুসল্লিদের কষ্টের শেষ নেই।

তরাবগঞ্জে কর্দমাক্ত রাস্তায় দুর্ভোগ, শিক্ষার্থী ও মুসল্লিদের কষ্টের শেষ নেই।

এম. এ. হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের তরাবগঞ্জ মসজিদ থেকে বয়াতি বাড়ির দরজা হয়ে মিয়া রোডে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা বর্তমানে কর্দমাক্ত ও চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, এই রাস্তাটি পরিত্যক্ত কোন নালা বা অচল পথ বলেই মনে হয়, অথচ এটি একটি সচল গ্রামীণ সড়ক—যা দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করে থাকেন।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে তরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। এছাড়াও তরাবগঞ্জ জামে মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাওয়া মুসল্লিরাও চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পথটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সবারই চলাচলে বিঘ্ন ঘটে।স্থানীয় অধিবাসী কাজী শাহে আলম বলেন,> “এই সময়েও যদি মানুষ কাদামাটি ডিঙিয়ে স্কুলে যায়, নামাজে যায়, তাহলে উন্নয়নের মানে কী? আমরা শুধু চাচ্ছি ৪০-৫০ গাড়ি বালু ফেলে সাময়িকভাবে হলেও রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক।”এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে—যথাশীঘ্র রাস্তাটির উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হোক। প্রয়োজনে ব্যক্তি উদ্যোগেও কেউ এগিয়ে এলে এলাকাবাসী সহযোগিতা করতে প্রস্তুত।স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।01712230038

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *