ঢাকা গাজীপুরে অ্যাকাউন্ট অফিসার খুন, তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার।

গাজীপুরে একাউন্টস অফিসার খুন: তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার,মাথা ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত, এলাকাজুড়ে চাঞ্চল্য

গাজীপুর সংবাদদাতা।

২০ জুলাই ২০২৫গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার আমবাগ মধ্যপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) নামের এক কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকেলে তালাবদ্ধ ফ্ল্যাটের ভেতর খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত রফিকুল ইসলাম টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর ফিড মিল লিমিটেডে হিসাব রক্ষণ কর্মকর্তা (একাউন্টস অফিসার) পদে কর্মরত ছিলেন এবং কোনাবাড়ি আতাউর মার্কেট এলাকার মাসুদ রানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় একা ভাড়া থাকতেন।মোবাইল বন্ধ, বাসায় গিয়ে রক্তাক্ত লাশের সন্ধানপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার পর থেকে রফিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বারবার ফোন দিয়েও পরিবারের সদস্যরা ও সহকর্মীরা কোনো যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে কারখানা থেকে দুজন সহকর্মী তাকে খুঁজতে বাসায় যান।বাসায় গিয়ে তারা ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। বাড়ির মালিককে নিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর রফিকুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল, যা স্পষ্টতই সংঘটিত হত্যাকাণ্ডের আলামত।ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশখবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।জিএমপি’র কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, “নিহতের মাথা ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছি।”পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ, দ্রুত বিচারের দাবিনিহতের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *