ইলিশ সংরক্ষণে বোরহানউদ্দিনে অভিযান: তিন জেলে দণ্ডিত, কারেন্ট জাল ধ্বংস

ইলিশ সংরক্ষণে বোরহানউদ্দিনে অভিযান: তিন জেলে দণ্ডিত, কারেন্ট জাল ধ্বংস।

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।অভিযানটি বুধবার (৮ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চলে।এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় মা ইলিশ আহরণের অপরাধে তিনজন জেলেকে দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মোস্তফা ফরাজী (পিতা: সৈয়দ ফরাজী, গংগাপুর, ৪নং ওয়ার্ড, বোরহানউদ্দিন) — ৫,০০০ টাকা অর্থদণ্ড,মঞ্জুর (৩০), পিতা: ইউসুফ হাং, গংগাপুর, বোরহানউদ্দিন — ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড,মো. হাদীস (৩৬), পিতা: মো. তোফাজ্জল, বদরপুর, লালমোহন — ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস এর আদালতে একই মামলায় আরও দুইজনকে যথাক্রমে ১০ ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে জব্দকৃত ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ২০ কেজি মা ইলিশ বিধি মোতাবেক বিতরণ করা হয়।অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *