বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ।
মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি‘।।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ শুরু হয়েছে। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী কর্মসূচি।সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. নাজনীন, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর এলাহী, বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্যজীবীরা।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ, জেলেদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তারিখ: ১৮ আগস্ট ২০২৫
