ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ।
স্টাফ রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ প্যানেল ঘোষণা করা হয়।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এ ঘোষণা দেন।ঘোষিত প্যানেলে শীর্ষ তিন পদে রয়েছেন—ভিপি (সভাপতি): আবিদুল ইসলাম খানজিএস (সাধারণ সম্পাদক): শেখ তানভীর বারি হামিমএজিএস (সহ-সাধারণ সম্পাদক): তানভীর আল হাদি মায়েদসংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন,“ডাকসু নির্বাচন ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের প্যানেল শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।
