প্রধান শিক্ষকের প্রতিবাদ: প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার ৮ নং চরকৃষ্ণ প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাহাউদ্দিন হাওলাদার সম্প্রতি দুইটি স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।তিনি জানান, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৈনিক সকালের শিরোনাম এবং ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকায় “প্রধান শিক্ষক ও তার স্ত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না” — এই মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।মোঃ বাহাউদ্দিন হাওলাদার বলেন, একজন দায়িত্বশীল প্রধান শিক্ষক হিসেবে নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। আমার স্ত্রী সহকারী শিক্ষক ঝর্ণা আক্তারও নিয়ম অনুযায়ী তার দায়িত্ব পালন করে আসছেন। প্রকাশিত সংবাদটি তথ্যহীন ও মানহানিকর, যা আমাদের সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর প্রতি মিথ্যা সংবাদটি দ্রুত প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
